কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং কটিয়াদী এসএসসি-৯৩ ব্যাচের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কটিয়াদী এসএসসি-৯৩ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের চূড়ান্ত তালিকায় উপজেলার ১০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে পঞ্চম শ্রেণির তিনজন ট্যালেন্টপুল ও দুজন সাধারণ এবং অষ্টম শ্রেণির একজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—অষ্টম শ্রেণির মুহাম্মদ আহনাফ সামিন (ট্যালেন্টপুল), পিতা মোহাম্মদ কফিল উদ্দিন; মুশফিকুর রহমান রাকিন (সাধারণ), পিতা জামিনুর রহমান মাসুক; মোহাম্মদ খায়রুল কবীর (সাধারণ), পিতা মোহাম্মদ হুমায়ুন কবীর; হুমাইরা বিনতে আমিন (সাধারণ), পিতা আমিনুল হক ভূঁইয়া ছন্দু এবং ফাতেমা জান্নাত আনিশা (সাধারণ), পিতা মো. আল আমিন।
পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মশিউর রহমান আসিফ, পিতা জামিনুর রহমান মাসুক; আনিকা তাহসিন তাহা, পিতা মো. আবু সাইদ এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মো. ফরমান উল্লাহ রানা।
সাধারণ বৃত্তি পেয়েছে মো. তাজকীর হোসেন তাহসীন, পিতা মরহুম সাইদুর রহমান এবং রুখসানা মাসুদ, পিতা হযরত আলী মাসুদ।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতেই এ বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।




