দুদিন ধরে রাজধানীতে নেই সূর্যের দেখা। সারা দেশের মতো জেঁকে বসেছে শীত। শুক্রবার রাত থেকে তো কুয়াশা গুড়িগুড়ি বৃষ্টির মতো ঝরেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতের তীব্রতা থাকবে আরও চারদিন। এছাড়াও বইবে শৈতপ্রবাহ।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এই তীব্র শীতের অনুভূতি থাকবে। ৭ জানুয়ারির পর থেকে দিনের তাপমাত্র বাড়বে।
তিনি বলেছেন, জানুয়ারিতে উত্তর, পূর্ব মধ্যাঞ্চলে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ এবং দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সর্বনিম্ন তপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।