১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

কেরু এ্যান্ড কোম্পানি পরিদর্শনে অ: সচিব শামিমুল হক

নিজস্ব প্রতিবেদক:

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)লিঃ পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ শামিমুল হক, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) মোঃ মনিরুজ্জামান মিঞা এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব প্রকৌশলী মোঃ আনোয়ার কবীর।

২৭ অক্টোবর সন্ধ্যায় কেরু এ্যান্ড কোম্পানীতে শুভ আগমনের জন্য ফুলেল শুভেচ্ছা জানান মিলের ব‍্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।

এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্হাপক (অর্থ) মোঃ আব্দুস ছাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) শ্রী সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্হাপক (পরিঃ-প্রকৌ) মোঃ আবু সাইদ, ব্যবস্হাপক (অর্থ) গোলাম জাকারিয়া রাকিব সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও শাখা প্রধানসহ অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন