১৫ই মে, ২০২৬

গজারিয়া হোসেন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জেগজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মাতব্বর এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। দির্ঘ ১৬ বছর পর আওয়ামী শাসনামলে অবরুদ্ধ থাকা হোসেন্দী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্বাধীন ও বাধাহীনভাবে ঐক্যবদ্ধ হয়ে এমন সভা করতে পেরেছে বলে জানিয়েছেন।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শতশত নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় পুরো পরিষদ প্রাঙ্গণ। এসময় বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে তাদের দ্বারা নির্যাতন, নিপীড়ন ও কারাবরণ করা বিএনপির সকল ত্যাগী নেতৃবৃন্দকে পাশে রেখে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহবান জানান তারা। পাশাপাশি অন্তবর্তী কোন্দলকে পরিহার করে আসন্ন সংসদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে সকলে একসাথে কাজ করে যাবেন বলেও মতবাদ জানান।

সভার পূর্বে হোসেন্দী ইউনিয়নের সর্বত্র স্থানীয় সড়কপথে মিছিলে মিছিলে উত্তাল প্রতিধ্বনিতে একসাথে জড়ো হয় হোসেন্দী ইউনিয়নের যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম মাসুম।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন মৃধা, হোসেন্দী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, – থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন মোল্লাহ সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আলী মাতব্বর, হোসেন্দী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ হোসেন , জেলার সাবেক প্রচার সম্পাদক তৌকির আহমেদ সাজ্জাদ, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুজন আহমেদ ও ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।

এসময় থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ এর সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটির কার্যক্রম পরিসমাপ্তি হয়।

মন্তব্য করুন