ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থী মিলটনের গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রাজধানীর ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিলটন বুধবার দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।

তিনি সকালে মিরপুর ১৩, মিরপুর ১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় গণসংযোগ করেন এবং তালতলায় এসে কর্মসূচি শেষ করেন।

গণসংযোগকালে শফিকুল ইসলাম খান মিলটন বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি মহল নির্বাচন বানচাল করতে নানা ইস্যু তৈরি করছে। দলের নেতা-কর্মীদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন