
নড়াইল প্রতিনিধি: মেজবা উদ্দিন।
নড়াইলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালকের নির্দেশনায় উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে নড়াইল সদর উপজেলার ভওয়াখালি (বিশ্বাসপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামির নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে আরিফুল রহমান বিশ্বাস (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ভওয়াখালি (বিশ্বাসপাড়া) গ্রামের সাহিদুর রহমান ও জাহানারা বেগমের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দিন বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।