১৪ই মার্চ, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

নারী এশিয়া কাপ সামনে রেখে জাতীয় নারী ফুটবল দলকে শুভেচ্ছা প্রতিমন্ত্রী আমিনুল হকের

রিপোর্ট:- মোঃ হাসিব

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

আজ এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে যাচ্ছে, যা দেশের জন্য গর্বের।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার বড় মঞ্চে খেলতে যাচ্ছে—এটি নারী ফুটবলের উন্নয়ন এবং নারীশক্তির অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাঠেও খেলোয়াড়েরা লাল–সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে—এমনটাই প্রত্যাশা সরকারের। জয়–পরাজয় যাই হোক, তাদের লড়াকু মানসিকতা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
শুভেচ্ছা বার্তার শেষে প্রতিমন্ত্রী নারী ফুটবল দলের সার্বিক সাফল্য কামনা করে বলেন, “দেশের জন্য হৃদয় দিয়ে খেলুন, আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

মন্তব্য করুন