শুক্রবার ছবিটি আয় করেছিল ২৪.৫ কোটি রুপি। প্রথম দিনের তুলনায় সপ্তাহান্তে ছবির রোজগার বাড়বে এটা প্রত্যাশিতই ছিল।আর সেই প্রত্যাশা সত্যি করে শনিবার ছবিটি আয় করেছে ২৮ কোটি। সব মিলিয়ে প্রথম দু’দিনেই পেরিয়ে গেল ৫০ কোটির গণ্ডি। রণবীরদের ছবিটির এখনও পর্যন্ত আয় ৫২.৫ কোটি!
শুক্রবার ভারতের পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’।যে প্রত্যাশা ছিল, তা দারুণ ভাবে পূর্ণ হয়েছে বলাই যায়। পয়লা দিনেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিংয়ের পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই ‘ওয়ার্ড অফ মাউথ’-এ ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন।



