১৩ই জুন, ২০২৬

ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে, সতর্কতার পরামর্শ

বাংলাদেশের ব্যাংক খাতে সাইবার আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইবার নিরাপত্তা জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমাদ স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই সতর্কতা জারি করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেওয়া ওই চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ১৭টি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্স (বিসিএসআই)-এর নিয়মিত পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বেআইনি লেনদেন হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সাধারণ গ্রাহকদের হয়রানি করছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, বিশ্বব্যাপী সাইবার আক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের ব্যাংকগুলোও নিয়মিত বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছে। এই প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসব আক্রমণ থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে ১৭টি বিশেষ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন