১৩ই জানুয়ারি, ২০২৬

মাগুরায় জরায়ু প্রতিরোধক টিকাদান উদ্বোধন

শিউলি আফরোজ সাথী , মাগুরা:-

“একডোজ টিকা নিন- জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন” এই স্লোগানে মাগুরায় জাতীয় এইচ পিভি টিকা ক্যাম্পেন ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর সহযোগিতায় স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির।

প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।

 

বক্তারা এইচপিভি টিকার গুরুত্ব তুলে ধরে স্কুলের সকল মেয়েদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করার আহ্বান জানান।
মাগুরা জেলার সকল স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ১৪ বছর বয়সী কিশোরী মেয়েদের সর্বমোট ৪৬ হাজার ২৬৪ জন কে এ টিকা প্রদান করা হবে।

স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শাকিরা ইসলাম স্নেহাকে এ টিকা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন