মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

​ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরায় জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মিয়া কুলসুম উর্মির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট ফারহানা আক্তার বিউটির সঞ্চালনায় প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের নেত্রী হ্যাপি, পাপিয়া, ইতি, হাওয়াসহ সংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
​আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও দেশের সার্বিক নারী উন্নয়নে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা অনস্বীকার্য। দেশের জনসংখ্যার বিশাল একটি অংশকে পিছিয়ে রেখে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে নারী সমাজকে সরাসরি সম্পৃক্ত করতে হবে।
​তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের যাতায়াত সুবিধার্থে আলাদা বাস সার্ভিস চালুকরণ, প্রান্তিক পরিবারের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একাধিক সময়োপযোগী ও নারীবান্ধব প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজ গঠনে মহিলা দলের প্রতিটি কর্মীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন