
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার আমজাদিয়া একাডেমির এডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ৯ আগস্ট ২০২৬ এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বোর্ডের বিদ্যালয় শাখার এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী আমজাদিয়া একাডেমির এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফজলুল করিম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক।
এদিকে, তরুন সমাজ সেবক , শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা মোঃ ফজলুল করিম সভাপতি মনোনীত হওয়ায় তাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনিও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আমজাদিয়া একাডেমি জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অবস্থিত।