
রিপোর্টার :-
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ শোলা এলাকায় চার বছর বয়সী আয়রা মনি নামে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬৪ বছর বয়সী কাশেম মুন্সি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও শিশুটির পরিবার জানায়, গত ২২ মে ২০২৬ তারিখে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আয়রা মনি নির্যাতনের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কাশেম মুন্সি শিশুটির পাশের বাড়ির বাসিন্দা। ঘটনার পর শিশুটির পরিবার পালং মডেল থানায় মামলা দায়ের করে।
পালং মডেল থানা পুলিশ জানায়, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।