১২ই মে, ২০২৬

সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা,

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিাফং এ সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।
এর মধ্যে প্রথম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। জেলার ৭৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা জানান, যে সকল শিশু আগে হামের টিকা পেয়েছে কিংবা সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকলে তাদেরও এই টিকা নিতে হবে। তবে পূর্ববর্তী টিকা প্রদানের পর অন্তত ২৮ দিন পার হলেই কেবল একটি শিশু পুনরায় এই টিকা গ্রহণ করতে পারবে।
সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সিভির সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা , সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্য করুন