সোমবার দীর্ঘ ১ বছরের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার।
৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আকর্ষণীয় বেতনে সৌদি ক্লাবে যোগ দেন। কিন্তু অক্টোবরে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে ছিটকে যাবার আগে আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন।
আজ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে নেইমার লিখেন, ‘পুনরায় দলে ফিরতে পেরে দারুন খুশী।’
অস্ত্রোপচারের পর জুলাইয়ে নেইমার ব্যক্তিগত ভাবে হালকা অনুশীলন শুরু করেছিলেন। ক্লাবের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নেইমারের ফেরা পুরোপুরি ভাবে কোচের সিদ্ধান্ত ও টেকনিক্যালি সে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করছে।

