৫ আগষ্টের পর বাংলাদেশে কোন গায়েবি মামলা হয়নি—-সাতক্ষীরায় আইনমন্ত্রী আসাদুজ্জামান

 

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ৫ আগষ্টের পর বাংলাদেশে কোন গায়েবি মামলা হয়নি। আগে গায়েবি মামলা গুলোর বাদী হতো পুলিশ। গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটিও রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি। ভিকটিম বা ভিকটিমের পরিবারের যদি কোন মামলা করে কারো বিরুদ্ধে তবে, পুলিশ সেটা ক্ষতিয়ে দেখবেন এবং তদন্ত করবেন। মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবেন না। আইন তাকে সে ক্ষমতা দেননি। তবে, এটা একটা ব্যালেন্সের জায়গায় আমরা আনতে পেরেছি। আগের মতো আর র‌্যাম র‌্যাম মিথা গায়েবি মামলা এখন আর হয়না। তবে, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি এসময় সুন্দরবনের জলদস্যুদের দৌরাত্ব কমাতে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানান। এছাড়া মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধে প্রশাসনিকভাবে যা যা করার দরকার সবই করা হবে বলে জানান মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার অবশ্যই করবেন এবং তা জুলাই সনদ অনুসারেই বাস্তবায়ন করবেন। এখানে কোন ইফস এবং বাট নেই। এটার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, আমরা সংবিধান সংশোধনের পথ ধরেই এগোচ্ছি। আমরা আশা করি আমাদের বিরোধী দলও সেই পথে অংশ গ্রহন করবেন। এটা আমরা প্রত্যাশা করি।
সাতক্ষীরার জেলা প্রশাক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, ২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের এমপি বিথিকা বিনতে হোসাইন, খুলনায় বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামানসহ অন্যরা।
এর আগে মন্ত্রী সাতক্ষীরার জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিচার বিভাগকে গতিশীল করার জন্য দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
এরপর মন্ত্রী বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

মন্তব্য করুন