তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে, যা বললেন সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন। প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।…