৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির
রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত পাঁচ মাসে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (৬ জানুয়ারি) এ দাবি করেছেন। খবর রয়টার্সের। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ (রাশিয়া) প্রায় ১৫ হাজার সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন, তা যথার্থ কি না—এমন…