পার্লামেন্টে দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস
পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। এর ফলে তাকে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় নেয়। পার্লামেন্টে পাস হওয়া অভিশংসন প্রস্তাব এখন চলে যাবে সরাসরি সাংবিধানিক আদালতে। তাতে আছেন ৯ জন সদস্য। যদি অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে তার মধ্যে ৬ জন মত বা…