শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, গ্রেফতার ১
শেরপুরে খাবারের সন্ধানে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার নালিতাবাড়ী সীমান্তের বাতকুচি রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খাবারের সন্ধানে প্রায়ই সীমান্তের পাহাড়ি গ্রামে হানা দেয় বন্যহাতির দল। আমন ধানের মৌসুমে হাতিদের আনাগোনা আরও বেড়ে যায়। ক্ষেতের ফসল বাঁচাতে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে…