বিমানবন্দর কাস্টমস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন

হাবিব সরকার স্বাধীন: ঢাকা এয়ারপোর্ট বিমান বন্দর কাস্টমস এজেন্ট  অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নেতৃবৃন্দরা। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমস এজেন্ট  অ্যাসোসিয়েশনের সামনে মানববন্ধনটি…

Read More

কমেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা, উদ্বেগে ভারতীয় ব্যবসায়ীরা

ভারত বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের জেরে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম,মেঘালয়সহ একাধিক রাজ্যের সীমান্ত বাণিজ্য ও দুই দেশের পর্যটকদের যাতায়াত ব্যাপক কমেছে। যার ফলে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে চলেছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দুই পাড়ের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বঙ্গের সর্বত্র একই চিত্র। তার কিছুটা রেশ পড়েছে কলকাতার নিউ মার্কেটের অলিতে গলিতে। পশ্চিমবঙ্গের উত্তর-২৪ পরগনা জেলার…

Read More

বিএনপিকে ধন্যবাদ জানালো হাসনাত আব্দুল্লাহ, কিন্তু কেন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট এই ধন্যবাদ জানান হাসনাত। পোস্টে তিনি লেখেন, ‘এমন বোল্ড অ্যান্ড লাউড স্ট্যান্ডের জন্য বিএনপিকে ধন্যবাদ’। বিএনপিকে হাসনাত ধন্যবাদ দেয়ার কারণ ‍মূলত বাংলাদেশ ইস্যুতে ভারতের অপতৎপরতার বিষয়ে প্রতিবাদ জানানো। আজ বিএনপি এক বিবৃতিতে…

Read More

চলতি বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যেসব দেশ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। তবে এমন যুদ্ধকালীন সময়েও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রোববার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে এখন পর্যন্ত নয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোর মধ্যে বেশিরভাগই ক্যারিবিয়ান ও…

Read More

ভারতীয় গণমাধ্যম দেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে…

Read More

একুশে আগস্ট গ্রেনেড হামলা: রায়ের পর যা বললেন বাবরের স্ত্রী

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের পর লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছেন তারা। তিনি বলেন, এ কারণে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজ রোববার (১ ডিসেম্বর) মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার…

Read More

এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হলো টাইগাররা যুবাদের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৫ উইকেটে। গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশের টানা দুই জয়ে পয়েন্ট ৪। শ্রীলঙ্কারও আজ আফগানিস্তানকে হারিয়েছে। ফলে লঙ্কানদেরও টানা দুই জয়ে…

Read More

চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব? প্রশ্ন মির্জা আব্বাসের

ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম নিয়ে বিতর্কিত একটি কন্টেন্ট প্রচার হয়। যেখানে চট্টগ্রাম যদি ভারতের হয়, তাহলে তারা কী সুবিধা পেতে পারে, তা দেখানো হয়। সেই কন্টেন্টের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব পাইছে? রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক…

Read More

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি। এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর তার দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজ রোববার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ২৮তম…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় ৩৩৩ নং সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া –পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসাঃ সাফিয়া খাতুন (৭০) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গতকাল শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:১০ ঘটিকায় পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে…

Read More