গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসিফুর শতকোটি টাকার মালিক
সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্যের মাস্টারমাইন্ড নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান এখন শতকোটি টাকার মালিক। আওয়ামী সরকারের শাসনামলে ঠিকাদার সিন্ডিকেটের সাথে হাতমিলিয়ে নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। শেখ হাসিনার জামানায় আসিফুর রহমানের প্রচ্ছয়ে ছয় থেকে সাতজন প্রভাবশালী ঠিকাদার গ্রুপের দাপটে সাধারণ ঠিকাদাররা ছিলেন অতিষ্ঠ, কোনঠাসা। নানা উপায়ে অতিরিক্ত ব্যয় প্রাক্কলন, দরপত্র প্রক্রিয়ার…