১৬ বছর ধরে রাজবন্দী হুমায়ুন কবিরের খোঁজ নিতে কাশিমপুরে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক কারণে কারাবন্দী কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক মো: হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ১৯ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত দুর্বল…