নজরুল ইসলাম মজুমদারকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার থাকা নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নজরুল ইসলামকে আজ আদালতে হাজির করে…