শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানের বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ যুবক আটক
মোঃ নাজিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এবং পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের…