বাংলাদেশ সীমান্তে ভারতের কুমির ও সাপ ছাড়া নিয়ে পরিবেশবাদীদের তীব্র বিতর্ক
কাঁটাতারের বেড়া দিয়েও শেষ রক্ষা হচ্ছে না দেখে এবার বাংলাদেশের সাথে সীমানায় মানুষ ঠেকাতে হিংস্র কুমির আর বিষধর সাপ ছাড়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা মেতেছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এই অদ্ভুত কাপালিক ভাবনা নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীমাতৃক সীমানাগুলোতে যেখানে ভৌগোলিক কারণে বেড়া দেয়া অসম্ভব, সেখানে প্রাকৃতিক…