পদ্মা সেতুর প্রবেশমুখ নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, ‘বাবু-অপু সিন্ডিকেট’ নিয়ে ক্ষোভ
শরীয়তপুর প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাসস্ট্যান্ড। পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এই গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রকে ঘিরে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে বাসস্ট্যান্ডে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করা হচ্ছে, যার ফলে চালক, হেলপার ও বাস মালিকরা চরম…