স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, পরীক্ষায় পাঠানো হচ্ছে নমুনা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির। চিকিৎসকদের ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ রয়েছে এবং…