প্রধানমন্ত্রীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট হার কমানোর শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল
বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু…