সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় মাদক ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার-১
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে র্যাব অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সাদৃশ্য মাদক, ঔষধ ও পাতার বিড়িসহ মোঃ আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক মাদক চোকারবারিকে গ্রেপ্তার করেছে। র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ২৮ লাখ…