৪ কিলোমিটার কাঁচা সড়কের দুর্ভোগে অতিষ্ঠ, রতডাঙ্গায় রাস্তার দাবিতে নারীদের মানববন্ধন।
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতডাঙ্গা পালবাড়ী মোড়ে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ওই সড়কেই নারীরা অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন দুই হাজারেরও বেশি মানুষ…