নড়াইলে সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:মোঃ আমিনুর রহমান। নড়াইলের লোহাগড়ার সাংবাদিক অঙ্গনের পরিচিতি মুখ এশিয়ান টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।…