শরীয়তপুরে জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকির ভিডিও ভাইরাল।
আবু বকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবার সঙ্গে হাতাহাতির ঘটনায় অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেন ওই…