দেশের চার বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

Kalbaisakhi' Wrecks Kolkata, Kills 2 Rowers as Boat Capsizes During Storm;  Roads Blocked with Trees | India News - News18

আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার দুপুরে এ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন