সাংবাদিক কলোনী খাল দখলমুক্তে ডিএনসিসির অভিযান

রিপোর্ট :- মো: হাসিব

রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সাংবাদিক কলোনী খালে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার ডিএনসিসির উদ্যোগে পরিচালিত এ অভিযানে খালের বিভিন্ন অংশ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দখলমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক রফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে রফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “খাল ও ড্রেন যেখানে-সেখানে ময়লা ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। এরপরও কেউ নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।”

তিনি আরও বলেন, নগরীর খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে ডিএনসিসির এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন