ঢাকার মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) মোবাইল কোর্ট আদালত-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. শাহাবুদ্দিন (৫৮), তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড; মো. মিজান (৪৩), তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. লিটন (৩৬), তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টের এ অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।





