নড়াইলে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোস্তফা কামাল আটক।

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা ও বর্তমান ইউপি সদস্য মো. মোস্তফা কামাল (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. মোস্তফা কামাল নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের চাকুরিয়া গ্রামের মৃত ছাবুল হোসেনের ছেলে। তিনি চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য।
জানা গেছে, মোস্তফা কামাল ২০২৪ সালের নির্বাচন পরিচালনা কমিটিতে বাংলাদেশ যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলা উদ্দিন মিলন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মন্তব্য করুন