আজমির শরিফ দখলের পায়তারা, ভারতীয় দূতাবাসে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরিফ দখলের পায়তারা এবং ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যানতের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কমসূচি। কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে কথা বলে ইনকিলাব মঞ্চের তিন সদস্য ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ বক্তরা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনো দিন ভারতের তাঁবেদারি করবে না।

ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও জানান বক্তারা। তাদের এই কর্মসূচি ঘিরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

মন্তব্য করুন