প্রথম বৈদেশিক সফরে পানামায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

প্রথম বৈদেশিক সফরে পানামা গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) পানামায় অবতরণ করে মার্কো রুবিওকে বহনকারী ফ্লাইটটি। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। মার্কিন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সফরে পানামা খাল পরিদর্শনে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। ধারণা করা…

Read More

টিউলিপের দুর্নীতির অভিযোগ তদন্তে গোপনে ঢাকা ঘুরে গেছে ব্রিটিশ গোয়েন্দারা

ব্রিটেনের ‘এফবিআই’ হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ…

Read More

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কানাডার ও মেক্সিকোর

গতকাল থেকে চীন, কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) মেক্সিকোর ওপর ২৫%, কানাডার উপর ২৫% এবং চীনের উপর ১০% শুল্ক আরোপ করেছেন। তবে এই আরোপের পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ১৫৫ বিলিয়ন…

Read More

টেবিলে টাকা রেখে কর্মীদের যত খুশি তত বোনাস নিতে বললো চীনা কোম্পানি

বহু কোম্পানি রয়েছে যারা নিজেদের কর্মীদের খুশি করতে বেশি কিছু করার চেষ্টায় থাকে। কারণ কর্মীরাই তো কোম্পানির মূল চালিকাশক্তি। বিশেষ করে, কর্মীদের বাৎসরিক বোনাস দেয়ার ক্ষেত্রেই বিশ্বব্যাপী কোম্পানিদের মধ্যে থাকে অভিনব প্রয়াস। অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা ৫ তারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ। যদিও সম্প্রতি চীনের একটি ক্রেন কোম্পানি সবাইকে চমকে দেয়ার…

Read More

অতর্কিত হামলায় পাকিস্তানের ১৮ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা। নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা…

Read More

ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি। পতনের পরপরই…

Read More

বাংলাদেশি কার্গো বোট ১৬ দিন পর ছেড়ে দিল আরাকান আর্মি

টানা ১৬ দিন আটক রাখার পর পণ্যবাহী একটি কার্গো বোট ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় দিকে পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। এর আগে ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা ২টি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের পৌঁছেছিল। কার্গো বোটটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে তারা আটক করেছিল।…

Read More

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক

বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন টেক বিলিওনিয়ার ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছে। স্লোভেনিয়ার রাজনীতিবিদ ব্র্যাঙ্কো গ্রিমস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেছেন। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন তিনি। খবর এনডিটিভির। এক্স বার্তায় গ্রিমস বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য আমাদের…

Read More

পারমাণবিক স্থাপনায় যেকোনো আক্রমণ ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইরানের

পারমাণবিক স্থাপনায় যেকোনো আক্রমণ ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মূলত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে সতর্ক করেছেন তিনি । শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতার সফরকালে আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা…

Read More

২০২৪ সালে রেকর্ড ৯ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে দুবাই বিমানবন্দর

বিশ্বের ব্যস্ততম ভ্রমণ কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর (২০২৪) রেকর্ড ৯২ মিলিয়ন বা ৯ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেছে, এই সংখ্যা তার আগের বছরের (২০২৩) তুলনায় প্রায় ৬% বেশি। দুবাই মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন ও বাণিজ্য কেন্দ্র। এর শাসক শেখ মোহাম্মদ…

Read More