ড. ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে সম্মত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দুই দেশের সরকারপ্রধান ব্যবসা, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন। পাশাপাশি দুইনেতা…