কলকাতার হোটেল থেকে মাদারীপুরের বিএনপি নেতা গ্রেফতার

ভুয়া পাসপোর্টসহ বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা সেলিম মাতব্বর নামে এক ব্যক্তিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকরা। সেলিম মাতব্বর বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা হলেও রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার (২৯ নভেম্বর)…

Read More

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ৩

মালয়েশিয়ায় অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নয় রাজ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, সেখানকার ন্যশনাল ডিসাস্টার কমান্ড সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় নয়টি রাজ্যজুড়ে ২৮ হাজার পরিবারের…

Read More

অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন ,নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিষেকের আগেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চান। পাশাপাশি পণবন্দীদের মুক্তিও নিশ্চিত করতে চান তিনি। চলতি সপ্তাহে ইসরায়েল সফরকারী গ্রাহাম যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট অ্যাক্সিয়সকে বলেন, ‌’পণবন্দীদের মুক্তি এবং পণবন্দী চুক্তিসহ একটি যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে ট্রাম্প আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বদ্ধপরিকর।’ ট্রাম্প চান ইসরায়েল এবং…

Read More

এই প্রথম যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। ন্যাটোর সদস্য হতেই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে সায় দেয়া সম্ভব বলে মত দেন এই ইউক্রেন প্রধান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে। সেটি হলো- গত প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের…

Read More

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য সিরিয়া?

গাজা-লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া? গত এক বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনীর হুমকি, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। গাজা আর লেবাননে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব তো চালিয়েছেই, সিরিয়াও গত এক…

Read More

সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো লেবাননে জনসম্মুখে জানাজা

ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত পাঁচ যোদ্ধার জন্য দক্ষিণ লেবাননের মারাকেহ গ্রামে জনসাধারণের সামনে প্রথম জানাজা অনুষ্ঠান সম্পন্ন করে হিজবুল্লাহ। শনিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বরের পর, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি প্রথমবারের মতো জনসাধারণের সামনে এই আয়োজন করা হয়। তবে, একই দিনে দক্ষিণ বৈরুত…

Read More

বাংলাদেশে সহিংসতা বাড়ছে, যা মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেয়া যায় না: ভারত

বাংলাদেশে সহিংসতা ও উসকানির ঘটনা বাড়ছে এবং এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সাংবাদিকরা রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে…

Read More

ভারতের জম্মু-কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ১৯ মিনিটে এ ভূমিকম্প হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পের উৎপত্তিস্থল।…

Read More

কলেরার সাথে লড়ছে আফ্রিকার দেশ সুদান

কলেরার সাথে লড়ছে আফ্রিকার দেশ সুদান। পানিবাহিত রোগটি রীতিমতো মহামারির আকার ধারণ করেছে। গেলো চার মাসেই প্রাণ হারিয়েছে ১২শ’ মানুষ। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সুদানের হাসপাতালে লম্বা সিরিয়াল কলেরা আক্রান্ত রোগীদের। যন্ত্রণায় কাতরাচ্ছেন ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই। টানা সংঘাতে বিধ্বস্ত সুদানের নতুন লড়াই এখন কলেরা মহামারীর…

Read More

অস্ট্রেলিয়ায় ৬০ শিশুকে যৌন হয়রানির অপরাধে একজনের যাবজ্জীবন

অস্ট্রেলিয়ার সাবেক এক চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৬০-এর বেশি শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্যতম একজন পেডোফাইল (শিশুদের প্রতি যৌন আকর্ষণ) হিসেবে অভিহিত করা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে সাজা পাওয়া ওই…

Read More