২০০ বানর ঘিরে ফেলল থানা, ভেতরে আটকা পুলিশ
থানায় সাধারণত পুলিশ সন্দেহভাজন অপরাধীদের আটকে রাখে। এবার ঘটল উল্টো ঘটনা। পুলিশই আটকা পড়ল থানায়। অবাক করা বিষয় হলো, বানরের আক্রমণে থানায় আটকা পড়েছিলেন পুলিশ সদস্যরা। বার্তা সংস্থা এএফপি জানায়, থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় লপবুরি শহরের অদ্ভুত এই ঘটনা ঘটেছে। প্রায় ২০০ বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে। এরপর সেখানে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখে পুলিশদের।…