শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহপ্রধান
লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন। বুধবার (৩০ অক্টোবর) লেবাননে ইসরাইলের অব্যাহত বোমা হামলার মধ্যে এই ঘোষণা দিলেন হিজবুল্লাহপ্রধান। খবর এএফপির হিজবুল্লাহর নতুন নেতা বলেন, বিপর্যস্ত লেবানিজ আন্দোলন নির্দিষ্ট শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। কারণ, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর দুর্গে বোমাবর্ষণ…