পুরনো ছবির মর্মবিন্দু অক্ষুণ্ণ রেখে সৃজিতের ছবিতে সমকালীন বিতর্কিত মূল্যবোধ উঠে এসেছে
ভারতবর্ষের ন্যায়সংহিতায় ১৯৭৩ সালে ঔপনিবেশিক আইন অনুযায়ী নির্ণায়ক সভার (জুরি বোর্ড) অংশগ্রহণ অবলুপ্ত করা হয়। তার ৫২ বছর পর যদি একটি মুক্তিপ্রাপ্য বাংলা সিনেমায়, আমেরিকার পঞ্চাশের দশকের নির্ণায়ক সভার আবহ ফেরত আনতে হয় এবং সেই সিনেমাকে যদি বাণিজ্যিক ভাবে সফল করতে হয়, তা হলে পরিচালককে কিছু বাড়তি চিন্তাভাবনা করতে বাধ্য হতেই হয়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত…