ভুল চিকিৎসায় ‘শেষ’ দেখছিলেন প্রিয়াঙ্কা
বলিউড ছাড়িয়ে এখন হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়গুণে এখন বিশ্বজোড়া খ্যাতি তার। অথচ একসময় ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় বিনোদন সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের কঠিন এক অধ্যায়ের কথা স্মরণ করেছেন নির্মাতা অনিল শর্মা। সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘গাদার ২’-এর এই নির্মাতা…