কাজ করতে না পারায় আয়ের সুযোগ ছিল না: বেবী নাজনীন
দীর্ঘ আট বছর পর গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। প্রবাস জীবনে পুরোপুরি গানের জগতের বাইরেই ছিলেন তিনি। গায়িকার অভিযোগ, ১৬ বছর গান গাইতে দেওয়া হয়নি তাকে। যার ফলে তার আয়ের উৎসই বন্ধ হয়ে যায়। বিগত সরকারের আমলে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল বেবী নাজনীনকে। বারবার গান করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন…