পাকিস্তানে কয়লা খনিতে অস্ত্রধারীদের হামলা, নিহত ২০
অনলাইন ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। শুক্রবার প্রদেশের দুকি এলাকার একটি বেসরকারি কয়লা খনিতে এই হামলা হয়। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোরের দিকে একদল অস্ত্রধারী…