পানি ছাড়ছে না ভারত, তিস্তার বুকে বিস্তীর্ণ চর
উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা নদীর বাঁধের সব কটি গেট বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশের তিস্তা ব্যারাজ এলাকায় নদীর পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ব্যারাজের উজানে ও ভাটিতে নদীর বুকে বিশাল চর জেগে উঠেছে। পানির সংকটে হুমকির মুখে পড়েছে ওই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় আড়াই লাখ হেক্টর বোরো ধানের জমি। এ নিয়ে কৃষকদের মাঝে…