চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ, আহত ৫
বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ৫ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং…