সিরিয়ার সরকারি পদে বিদ্রোহীরা
স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার শাসনভার এখন কার্যত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল জোলানির হাতে। আসাদকে ক্ষমতাচ্যুত করার সপ্তাহ দুয়েক পরই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করেছেন জোলানি। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে। ক্ষমতাসীন…